নবান্ন উৎসবের মতো দেশজুড়ে এখন নির্বাচনী উৎসব বিরাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে পেশাজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের নবান্নের ফসলের মতোই নির্বাচনের বিজয়ী ঘরে তোলার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জনগণ নৌকায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আসে।
নাসিম বলেন, বঙ্গবন্ধু ও হাসিনার নেতৃত্বে অতীতেও ডিসেম্বর মাসে অনেক বিজয় এসেছে। এবারও ৩০ ডিসেম্বর নীতিহীন আদর্শহীন বিএনপিসহ ঐক্যফ্রন্টকে পরাজিত করে নৌকার বিজয় সুনিশ্চিত করবে বাংলার জনগণ।
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঐক্যফন্ট্রের নামের দলটিতে সব অপরাধীরা যুক্ত হয়েছে। আর অপরাধীদের দিয়ে কখনও গণতন্ত্র কায়েম হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: