জাতীয়

কোটা বাতিল হলেও প্রতিবন্ধী-ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আলাদা নীতিমালা হবে

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল হলেও প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আলাদা নীতিমালা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, ১৬ লাখেরও বেশি প্রতিবন্ধীকে ভাতা দেয়া হচ্ছে— অটিজম ও প্রতিবন্ধীদের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও তাদের জন্য সারাদেশে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

দেশের অগ্রগতি ও উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

৩ ডিসেম্বর আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস— এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য "সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন"। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জীবনযাত্রার মানোন্নয়নে ১৬ লাখের বেশি প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছে সরকার।

প্রতিবন্ধীদের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে তার সরকার। প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবন্ধীদের অবহেলা না করে, তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে সমাজের সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার।

পরে প্রতিবন্ধীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ