জাতীয়

রাজধানীতে বাসার ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের

রাজধানীতে বাসার ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের
রাজধানীতে বাসার ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের

রাজধানীর বিজয় সরণি মোড়ে সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় এক চিকিৎসক মারা গেছেন।

নিহত আক্তার জাহান রুম্পা (২৮) সিলেটে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কাজ করতেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বাংলাদেশ আই হসপিটালে একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন রুম্পা। ভোরে মহাখালী থেকে একটি অটোরিকশায় করে যাওয়ার সময় বিজয় সরণি মোড়ে গ্রিন লাইনের একটি বাস তার অটোরিকসাটিকে ধাক্কা দেয়।

পথচারীরা উদ্ধার করে রুম্পাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুম্পার দেবর খান মো. আবদুল্লাহ বলেন,তার ভাবি সিলেট ওসমানী নগর বার্ডস আই হসপিটাল থেকে একটি কোর্স করে সেখানেই কাজ করছিলেন।

মাত্র দুই মাস আগে আক্দ হয়েছিল আখতার জাহান রুম্পার। ২৮ বছর বয়সী এই চিকিৎসকের বর কাজী মোহাম্মদ মহসীনও পেশায় চিকিৎসক।

রুম্পার দেবর সাইদ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, চট্টগ্রামে বেশ জাঁকজমক করে বিয়ে অনুষ্ঠান হবে—ঠিক হয়ে আছে। আর কদিন পরই আমাদের বাড়িতে আসবে ভাবী সেই প্রস্তুতি চলছিল। এ আনন্দের মধ্যে ভাবী চলে গেলেন।

তিনি বলেন, আমার ভাই চট্টগ্রামে থাকেন। চিকিৎসক হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন। এই শীতেই ভাবিকে বাসায় তুলে আনার কথা ছিল।

সাইদ মোহাম্মদ আবদুল্লাহ জানান, আখতার জাহানের বাবার নাম আখতারুজ্জামান। বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তিনি সিলেটের ওসমানীনগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। রাজধানীর একটি চক্ষু হাসপাতালের চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ