জাতীয়

নির্বাচনী ইশতারে এসডিজি বাস্তবায়নের বিষয় অর্ন্তভূক্তির সুপারিশ

  নির্বাচনী ইশতারে এসডিজি বাস্তবায়নের বিষয় অর্ন্তভূক্তির সুপারিশ
নির্বাচনী ইশতারে এসডিজি বাস্তবায়নের বিষয় অর্ন্তভূক্তির সুপারিশ

রাজনৈতিক দলের নির্বাচনী ইশতারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের বিষয় অর্ন্তভূক্তির সুপারিশ করেছেন দেশের উন্নয়নকর্মীরা।

তারা বলেন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা না করতে পারলে এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়বে বাংলাদেশ। বুধবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে অক্সফাম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি দেশের পিছিয়ে থাকা ১৩ জেলা নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করে।

সেখানে শিক্ষা, স্বাস্থ্য, নারী-পুরুষের সমতা ও কর্মসংস্থান খাতে ঘটতির পাশাপাশি দারিদ্রতার মতো বিষয় উঠে আসে।

দেশের পিছিয়ে থাকা ১৩ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে বৈঠক করে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। বৈঠকে ওইসব জেলায় এখনও শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী-পুরুষের সমতা, আয় বৈষম্যের যে চিত্র উঠে আসে। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয় সেমিনারের। প্রতিবেদনে বলা হয়, মাঠপর্যায়ে যে স্থানীয় সরকার কাজ করছে তাতে পদে পদে সমন্বয়হীনতা দেখা গেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়ন করতে হলে দেশের পিছিয়ে থাকা অঞ্চলগুলোর প্রতি গুরুত্ব না দিলে লক্ষ্যে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করা হয় এতে।

বেসরকারি সংস্থা অক্সফাম ও তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জেলা নিয়ে করা গবেষণা প্রতিবেদন তুলে ধরেন অক্সফামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহফুজা আক্তার মালা

আয়োজনে আলোচকরা বলেন, রাজনৈতিক সদিচ্ছার বাইরে গিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সেজন্য নির্বাচনী প্রতিশ্রুতিতেও এসডিজি অর্ন্তভূক্ত করতে হবে বলে জানান মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম ও ব্রতীর শারমীন মুর্শিদ।

অন্যদিকে, এসডিজি বাস্তবায়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, ড. শামসুল আলম।

সরকারের এসব উদ্যোগ প্রচার না হওয়ায় সেসব মানুষ জানতে পারেন না বলে উল্লেখ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ