জাতীয়

ইসি নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে, অভিযোগ বিএনপির- ইসির প্রতি আস্থা রাখুন আ’লীগ

ইসি নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে, অভিযোগ বিএনপির- ইসির প্রতি আস্থা রাখুন আ’লীগ
ইসি নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে, অভিযোগ বিএনপির- ইসির প্রতি আস্থা রাখুন আ’লীগ

আবারো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের আশঙ্কা করছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ- সুষ্ঠু নির্বাচনে কমিশনের হাতে নিয়ন্ত্রণ নেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে সরকারের হাতে।

আর আওয়ামী লীগ বলছে- দেশে নির্বাচনী পদ্ধতি উন্নয়নের সকল কাজই তাদের আমলে হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন নেতারা।

আর বিশিষ্টজনেরা বলেন-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সকল অর্জনই ম্লান হয়ে যাবে।

নির্বাচন নিয়ে রাজনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক শেষে তারা এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই আর্ন্তজাতিক বিভিন্ন নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে বৈঠক করছেন রাজনীতিকরা।

এরই অংশ হিসেবে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে কানাডার নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা আইআইডি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এনআইডির উদ্যোগে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন রাজনীতিক , নাগরিক সমাজের প্রতিনিধি ও নির্বাচন পর্যবেক্ষকরা।

সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদু চৌধুরী অভিযোগ করেন-নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন আলামত তারা দেখছেন না।

তিনি বলেন-নির্বাচনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকারের হাতে চলে গেছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম দাবি করেন-নির্বাচন কমিশন ও নির্বাচনী পদ্ধতি উন্নয়নে সকল পদক্ষেপই আওয়ামী লীগের।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সকল অজর্নই ম্লান হয়ে যাবে।

আর সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রত্যাশা ব্যক্ত করেন-গত পাঁচ সিটি নির্বাচনের মত নিয়ন্ত্রিত কোনো নির্বাচন যাতে না হয় সেদিকে কমিশনকে নজর রাখতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ