আমেরিকার চেয়েও বাংলাদেশে দারিদ্র্যের হার কমিয়ে আনা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতা ব্যক্তিস্বার্থে ব্যবহার করলে উন্নয়ন হয় না।।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি দায়িত্ব পালন করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ যাকে খুশি ভোট দেবে- তবে গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে।
আওয়ামী লীগ সরকার দেশের জন্য যে অর্জন করেছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নের যে সরকার কাজ করছে সে কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
এর আগে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২০২১, ২০৪১, ২০৭১ এবং ২১০০ সাল টার্গেট করে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আর সে পর্যন্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।