জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতারয় বড় চ্যালেঞ্জ

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতারয় বড় চ্যালেঞ্জ
ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতারয় বড় চ্যালেঞ্জ

সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ—আইনটির ৯টি ধারা স্বাধীন গণমাধ্যমের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

আইনটি মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে সংবাদ মাধ্যমের ওপর নজরদারি, প্রতিবেদনের বিষয়বস্তু এবং সংবিধান অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হয়েছে।

এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবির গবেষণায়।

বৃহস্পতিবার রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সেখানে উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরাও ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম বান্ধব নয় উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে অনুসন্ধানী সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ, তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা এবং প্রতিবেদন প্রকাশের চ্যালেঞ্জ কি হতে পারে, এসব বিষয় সামনে রেখে আইনটি নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সেখানে, আইনটির ৯টি ধারাই গণমাধ্যমের মত প্রকাশে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেখানে কোনো দুর্নীতির বিরুদ্ধে তথ্য সংগ্রহ, অনুসন্ধান এমনটি সংবাদ প্রচার বা প্রকাশের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে ডিজিটাল নিরাপত্তা আইন।

গবেষণা প্রতিবেদনটি গণমাধ্যমের কাছে তুলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক শেখ মনজুর-ই-আলম।

আইনটিতে শুধু গণমাধ্যমের বাক স্বাধীনতাই নয়, নাগরিকদের কণ্ঠরোধের প্রয়াস রয়েছে— তাই আইনটি সংশোধনের ওপরে জোর দিয়েছেন টিআইবি চেয়ারম্যান সুলতানা কামাল।

আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, দারিদ্রের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে— সরকার দুর্নীতি দূর করতে প্রথমেই দারিদ্র দূরীকরণে উদ্যোগ নিয়েছে।

আর আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব জায়েদুল আহসান পিন্টু, আইনটি সংশোধনের দাবি জানান।

আলোচনা শেষে অনুসন্ধানী সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের মোট চারজনকে পুরস্কৃত করা হয়। আর টেলিভিশনে প্রচারিত দুটি প্রোগ্রামকেও একই সম্মাননা দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ