জাতীয়

শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ

শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ
শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ

জাতীয় পার্টি (জাপা) ছাড়াই চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আসন। শুক্রবার সকালে সব প্রার্থীর হাতে জোটনেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি তুলে দেয়া হয়।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলন, ভূমিধ্বস বিজয় হবে আওয়ামী লীগের। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় নিজেদের সন্তুষ্টির কথা জানালেন জোট শরীকরা।

জাতীয় পার্টিকে দেয়া হবে ৪০ থেকে ৪২টি আসন। চলছে শেষ মুহূর্তের আলোচনা। আর ১৪ দলীয় শরিকদের দেয়া হয়েছে ১৩টি আসন। বিকল্প ধারা পেয়েছে ৩টি। তারা সবাই নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

যেসব জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল সেসব আসনে একক মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

অন্যতম শরীক জাতীয় পার্টি ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদকে ৩টি, বাংলাদেশ জাসদকে একটি, জেপি ২টি, তরীকত ফেডারেশনকে দুটিসহ মোট ১৩ টি আসন দেয়া হয় ১৪ দলকে। বিকল্প ধারাকে দেয়া হয়েছে ৩টি আসন।

একইসঙ্গে যে ১৭টি আসনে আওয়ামী লীগ দুটি করে প্রার্থী দিয়েছিল সেখানে একক প্রার্থী নিশ্চিত করা হয়। রংপুর ৬ আসনটি সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।

কিশোরগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। চাঁদপুর-২ থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ।

৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর আগেই জোটনেত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা ৩০০ প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ