জাতীয়

জাপাকে ৪২টির বেশি আসন দেয়া হবে না: ওবায়দুল

শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ
শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ

জাতীয় পার্টিকে (জাপা) ৪২টির বেশি আসন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসন সমঝোতার বিষয়টি আলোচনা হচ্ছে। মহাজোটের দলগুলো নিজেদের দলীয় প্রতীকেও নির্বাচন করতে চাইলে কোনো বাধা দেয়া হবে না।

আসন বন্টন নিয়ে কোনো সমস্যা নেই জানিয়ে তিনি আরো বলেন, এখনো সময় আছে। এরইমধ্যে সমঝোতায় পৌঁছানো যাবে।

১৪ দলীয় জোট মিত্র আর বিকল্প ধারার ১৬ জন প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করলেও এসব আসনের বাইরে সেই দলগুলো নিজেদের প্রতীকে তাদের প্রার্থী দিতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের।

আর মহাজোটের মধ্যে আওয়ামী লীগ ও ১৪ দলের র্প্রাথীরা নৌকায় আর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে। আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বিশ্লেষণে দেখা গেছে, ২৯টিতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়নি।

তবে এর মধ্যে ৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র হিসেবে এখনো মাঠে রয়েছেন। বাকি ১৬ আসনে আওয়ামী লীগ তার একক প্রার্থী ঘোষণা করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ