নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জড়িত থাকার বিষয়টি এখন পরিষ্কার বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার রাতে জয় তার ফেসবুক পেজে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সই করা নথিসহ একটি পোস্ট দেন।
এতে সজিব ওয়াজেদ জয় লিখেছেন, যুক্তরাষ্ট্রের এফবিআই ও রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছে, যা আমাদের দেশের আদালতে ইতিমধ্যে ফাইল করা হয়েছে। তাদের বক্তব্য থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নাইকো দূর্নীতিতে সংশ্লিষ্টতা পরিস্কার।
তিনি আরো বলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধের পর ২০০৮ সালে নাইকো দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেন এফবিআই-এর আন্তর্জাতিক অর্থপাচার ও সম্পদ উদ্ধার বিশেষজ্ঞ এজেন্ট ডেবরা লাপ্রেভোটে গ্রিফিত।