জাতীয়

সার্বভৌমত্ব রক্ষায় সেনা কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির

আবদুল হামিদ
আবদুল হামিদ

দেশের সমুদ্র জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি সমুন্নত রাখতে বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ সময় নবীন অফিসারদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এ বাহিনীর কর্মকর্তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

দেশের নিরাপত্তার স্বার্থে ও জাতীর প্রয়োজনে নির্ভয়ে নৌবাহিনীর সদস্যদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রোববার বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ নেভাল একাডেমিতে রোববার শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়— এ কুচকাওয়াজের মাধ্যমে ২৫৭ ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। যাদের মধ্যে ৩৭ জন নারী, দুইজন সৌদি আরবের এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা, মেধা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ-বিদেশে তাদের অবস্থান সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অনুষ্ঠানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

শান্তিকামী জাতি হলেও আত্মরক্ষা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার বিষয়ে বাংলাদেশ আপসহীন বলে জানান তিনি।

এছাড়া সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং সমুদ্র সম্পদ রক্ষার্থে দক্ষ ও চৌকস নৌবাহিনীর বিকল্প নেই বলে জানান রাষ্ট্রপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ