জাতীয়

টেকনোক্র্যাট চার মন্ত্রীর অব্যাহতির পর দপ্তর বণ্টন

টেকনোক্র্যাট চার মন্ত্রীর অব্যাহতির পর দপ্তর বণ্টন
টেকনোক্র্যাট চার মন্ত্রীর অব্যাহতির পর দপ্তর বণ্টন

টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতির পর ওই চার মন্ত্রণালয়ের দায়িত্ব মঙ্গলবার বণ্টন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এতদিন মোস্তাফা জব্বার এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে আছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নূরুল ইসলাম বিএসসি এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন অধ্যক্ষ মতিউর রহমান।

মঙ্গলবার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, তারা বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনগত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এরআগে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নভেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন চার মন্ত্রী।

ওই দিন প্রধানমন্ত্রীর কাছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই ‍নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত এই চার মন্ত্রীকে অব্যাহতি দেন শেখ হাসিনা।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সরকার গঠনের সময় ১২ জানুয়ারি অধ্যক্ষ মতিউর রহমান এবং ২০১৫ সালের ১৪ জুলাই নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার চলতি বছরের ৩ জানুয়ারি সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রীর দায়িত্ব পান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভায় ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুই জন উপ-মন্ত্রী আছেন। এদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় চারজন মন্ত্রী ছিলেন।

মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়াও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচ জন উপদেষ্টা রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ