আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্য উন্নয়ন হয়— জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন রোল মডেল- বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে আওয়ামী লীগ।
বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় জনতার ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। আওয়ামী লীগের উন্নয়ন তৃণমূল পর্যায়ের উন্নয়ন। দেশে কোন দরিদ্র থাকবে না। বেকার থাকবে না।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়- বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি মৃত্যুকে ভয় করিনি। কখনো ষড়যন্ত্রকে ভয় করিনি। বাবার মতো বাংলার মানুষের জন্য কাজ করছি।
তিনি আরো বলেন, লক্ষ্য ছিল বাংলার মানুষের জন্য স্বাধীনতার সুফল নিশ্চিত করা। এ কারণে যতই ষড়যন্ত্র হোক ভয় পাই না।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে প্রথমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নিজের সংসদীয় আসন থেকে ভোটের প্রচার শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখান থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বঙ্গবন্ধুকন্যা।
এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।
দুপুর আড়াইটায় শেখ হাসিনা নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করার পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

টুঙ্গীপাড়ায় শেখ হাসিনা
কর্মসূচি:
টুঙ্গীপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী।
এরপর বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ সফরে তার সঙ্গে রয়েছেন।
টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া মিলিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। এ আসন থেকে তিনি সংসদে গেছেন ছয় বার।
এবার নিজের জন্মস্থান গোপালগঞ্জ ছাড়াও শ্বশুরবাড়ির আসন রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দেন শেখ হাসিনা। পরে রংপুরের আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন।
টুঙ্গীপাড়ায় প্রচার শেষে বৃহস্পতিবার সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন আওয়ামী লীগ সভানেত্রী। ফেরার পথে প্রায় ১০টি পথসভায় তিনি বক্তব্য দেবেন।