বিএনপি নানা অজুহাতে নির্বাচন থেকে সরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপ পরিষদের এক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ৩০ ডিসেম্বর শোচনীয় পরাজয় পর্যন্ত অপেক্ষা করুন।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, গতকাল নোয়াখালি ও ফরিদপুরে দুজনের হত্যাকাণ্ডের জন্য বিএনপি দায়ী। এ হত্যাকাণ্ডের সঙ্গে যে বিএনপির জড়িত, এর প্রমাণ আছে।
তিনি অভিযোগ করেন, নিজেরা গোলমাল করে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে চায় বিএনপি। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিন দিন সঙ্কুচিত হচ্ছে।
শতভাগ সুষ্ঠু ভোট হলে, বিএনপি মুসলিম লীগের পর্যায়ে চলে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: