জাতীয়

ইসির নির্দেশ মোতাবেক প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ মোতাবেক প্রস্তুত রয়েছে— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার রাজধানীর কাওরানবাজারে ব্যবসায়ী পেশাজীবীদের সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷

তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

নির্বাচন কেন্দ্রে বড় ধরনের কোনও নাশতকা বা হামলার আশঙ্কা আছে কি-না জানতে চাইলে স্বরাষ্টমন্ত্রী বলেন, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তাদের কাছে কোনও চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। অতীতেও তারা জঙ্গি-সন্ত্রাস খুব দক্ষতার সঙ্গে নির্মূল করেছেন। তারা যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

নির্বাচনি প্রচার-প্রচারণায় দেশব্যাপী হামলা হচ্ছে, এতে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আপনার পদক্ষেপ কী, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না। যারা হত্যার রাজনীতি করে তারা অতীতেও (২০১৪ সালে) জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষকে হত্যা করেছে। তারাই আজ এসব হামলা চালাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ