জাতীয়

নৌকায় ভোট দেয়ার আহ্বান শেখ হাসিনার

শেখ হাসিনা-শেখ রেহানা
শেখ হাসিনা-শেখ রেহানা

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটি ভোট অনেক মূল্যবান- একটি আসনের জন্য অনেক সময় সরকার গঠন করা সম্ভব হয় না। তাই আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের নৌকা মার্কার যে প্রার্থীরা রয়েছেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করুন।

তিনি আরো বলেন, ভোটকেন্দ্র পাহারা দেবেন- যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকগোষ্ঠীরা ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে। সেদিকে সতর্ক থাকবেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য সুখি, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়বো। প্রয়োজন বুকের রক্ত দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করে যাবো।

তিনি আরো বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ চলছে তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এ সেতুর কাজ বন্ধ হয়ে যাবে।

এর আগে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। এ আসন থেকে তিনি ৬ বার সংসদ সদস্য হয়েছেন।

এছাড়াও তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছিলেন। পরে রংপুরের আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ