জাতীয়

আ.লীগ নির্বাচনে ১৬৮-২২২টি আসনে জয়ী হবে: জয়

সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেইসবুক পেজ
সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেইসবুক পেজ

২০০৮ সালের নির্বাচনের চেয়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ভেরিফায়েড ফেইসবুক পেজে দেয়া পোস্টে জয় লিখেছেন, আওয়ামী লীগ এ নির্বাচনে ১৬৮ থেকে ২২২টি আসনে জয়লাভ করবে।

গড়ে আওয়ামী লীগের সমর্থন ৬৬% মানুষের, বিএনপির জন্য ১৯.৯% আর ৮.৬% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।

ফেইসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় জানান নিরপেক্ষ গবেষণা সংগঠন রিসার্চ আ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসি দ্বারা ৫১টি নির্বাচনী আসনে ৫১ নিবন্ধিত ভোটারের সঙ্গে কথা বলে এই জরিপ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আসন

আসন

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনের ফলাফল আমলে নিয়ে এ ৫১টি আসন বেছে নেয়া হয়। কারণ এ আসনগুলোতে সবচেয়ে বেশি ভিন্ন ভিন্ন দলকে ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। এগুলোতে জয়ের ব্যবধান সাধারণ সবচেয়ে কম থাকে। এ আসনগুলো নিয়ে আওয়ামীলীগের চিন্তা রয়েছে।

এ জনমত জরিপে দেখা গেছে ৫১টি আসনেই আওয়ামীলীগ এগিয়ে আছে। শুধু ২টি আসনে আওয়ামীলীগের সঙ্গে বিএনপির সমর্থনের পার্থক্য ২০%।

বাকী সবগুলো আসনেই এ পার্থক্য ২০% এর বেশি। অর্ধেকের বেশি ২৮টি আসনে পার্থক্য ৫০% এরও বেশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ