জাতীয়

নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটতে পারে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

 আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক বড় নির্বাচন –এটাকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম নীরবকে ইঙ্গিত করে বলেন, আরেকজন আছেন শুনেছি তিনিও প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বিজয়ী হলে তরুণদের জন্য কাজ করবো। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের জন্য আমার লক্ষ্যই হবে তরুণদের জন্য কাজ করা। তিনি এবার ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় স্বরণি থেকে নেতাকর্মীদের নিয়ে তেজকুনি পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে সহিংসতার ঘটনাগুলো তদন্ত করে ফয়সলা করা হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে এটা নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে।

বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে কামাল বলেন, সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরা হচ্ছে না এবং নির্বাচন কমিশন এ বিষয়ে অবগত আছে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরা না হলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রন্ত্রী বলেন, বিষয়টি প্রার্থী হিসেবে আমার কিছু বলার নেই— এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তবে আমি মনে করি লেভেলে প্লেয়িং ফিল্ড আছে। আমি দেখেছি জোনায়েদ সাকি আছেন, তিনি প্রচারণা চালাচ্ছেন। এসময়

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ