সারাদেশে আজ নৌকার জোয়ার উঠেছে—খুনি-দুর্নীতিবাজদের দল বিএনপি এবারের নির্বাচনে পরাজিত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটর শোভাযাত্রার আগে এ কথা বলেন তিনি।
নৌকার পক্ষে ভোট চাইতে রাজধানীতে প্রচারণায় নামলেন অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়রা।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটর শোভাযাত্রা করে তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সে ধারা ধরে রখতে হবে।
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় এবার নামলেন একঝাঁক তারকা। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, খেলোয়াড়, বুদ্ধিজীবীরা জড়ো হন। তারা জানান, বিজয়ের মাসে আবারো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয়ের জন্য তারা মাঠে নেমেছেন।
তারা বলেন, উন্নয়নের এ ধারা ধরে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
দলের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপ পরিষদের আয়োজনে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অভিযোগ করেন, একজন পলাতক আসামি নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন।
পরে কয়েকটি ট্রাকে চড়ে প্রচারণায় অংশ নেন অভিনয় ও সঙ্গীতশিল্পীরা। পথে পথে বিলি করেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট। শহীদ মিনার থেকে শুরু হয়ে মোটর যাত্রাটি টিএসসি, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।