জাতীয়

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি
রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষর রয়েছে এ চিঠিতে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা।

এছাড়া সাম্প্রতিক সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিকার চাইবেন।

তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে ভোটের বাকি আর মাত্র ১৪ দিন। এখন চলছে ভোটের প্রচার-প্রচারণা। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে তাদের প্রার্থীরা প্রচার-প্রচারণায় নানাভাবে বাধার মুখে পড়ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ