জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপি কোথাও কোথাও নিজেদের ওপর হামলা করছে— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ফেনীর দাঞনভূঁইয়া উপজেলা সদরে সড়কের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সারাদেশে নৌকা প্রতীকের গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট নেতারা দিশেহারা হয়ে পড়েছেন।
ড. কামালের গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ঐক্যফ্রন্টই দায়ী।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: