সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেধে দিয়েছেন সাংবাদিকরা। এ ২৪ ঘণ্টার মধ্যে ড. কামালকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার দুপুরে তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের মূল ফটকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) মানববন্ধন করে এ সয়মসীমা বেধে দেয়।
আগামী সোমবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সামবেশের ডাক দিয়েছে সাংবাদিকদের এ সংগঠন দুটি। এরপর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অংঙ্গসংগঠনগুলো আগামী মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ পালন করবে বলে জানা যায়। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এ বিক্ষোভের ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পলক। জানা যায়, গত ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জামাতের সাঙ্গে ঐক্যফ্রন্টের অবস্থান নিয়ে ড. কামাল হোসেনকে প্রশ্ন করলে সাংবাদিকদের উপর চটে যান ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা। তিনি এ সময় ঐ সাংবাদিককে হুমকিও প্রদান করেন।
এদিকে, শনিবার সকালে এক বিবৃতিতে ড. কামাল হোসেন ঐ ঘটনাকে অনাকাঙ্খিত ব্যাখ্যা করে বিৃবতিতে ক্ষমা চান।