একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুসরণ করবে আইনশৃঙ্খলা বাহিনী—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইশতেহার ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।
সোমবার সকালে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতাকে স্বাভাবিক উল্লেখ করে তা তরিৎ গতিতে সমাধান করা হবে।
নির্বাচনে আবারো জয়ী হতে পারলে, ওই এলাকার মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ছাড়াও আইনশৃঙ্খলার উন্নতি করার প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচনকালীন সময়ে সহিংসতার ঘটনা স্বাভাবিক উল্লেখ করে বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।