জাতীয়

শেখ হাসিনার ৪ জনসভা, ভিডিও কনফারেন্স ১০

শেখ হাসিনা
শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণার অংশ হিসেবে সিলেট, রংপুর ও ঢাকায় ৪টি জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সুবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২২ ডিসেম্বর সিলেটের হযরত শাহজালাল , হযরত শাহ পরান ও হযরত গাজী বোরহান উদ্দিন এর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। ওই দিন বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

পরদিন রোববার সকালে নির্বাচনী প্রচারে রংপুর যাবেন এবং সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রচারকাজে অংশ নেবেন। দুপুরে পীরগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।

২৪ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন।

এছাড়াও রাজধানীর ধানমণ্ডিতে ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় আওয়ামী লীগের নির্বাচনী সভা ও প্রচার কার্যক্রমে অংশ নেবেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ