জাতীয়

জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

এদেশের জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দেবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী-খুনীদের জোট ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে পিছিয়ে যাবে বাংলাদেশ। নীতিহীন, দিকভ্রষ্ট নেতাদের জোট যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে। তারা আদর্শের কথা বলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

তিনি বলেন, তাদের ইশতেহারে 'পরিবর্তন' মানে আবারো বাংলা ভাই, জঙ্গি, ২১শে আগস্ট, অর্থ পাচার, ১০ ট্রাক অস্ত্রের বাংলাদেশ।

শেখ হাসিনা আরো বলেন, ৭৫'র পর মুক্তিযুদ্ধের মূল চেতনাকে টিকিয়ে রেখেছিল আওয়ামী লীগ। অভিযোগ করেন, ঐক্যফ্রন্টের নামে দুর্নীতিবাজ নেতাদের উদ্ধারে নেমেছেন আদর্শহীন কয়েকজন নেতা।

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, দেশকে আবারো পিছিয়ে দিতে চায় বিএনপি-জামাত জোট।

আওয়ামী লীগের দশ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বে হারানো মর্যার্দা ফিরে পেয়েছে জানিয়ে এ সময় শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকায় ভোট চান।

ঐক্যফ্রন্টের কে সরকার প্রধান হবেন তা এখনো দেশের মানুষের কাছে স্পষ্ট নয় বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়াও আলোচনায় দলের কেন্দ্রীয় নেতা ও ইতিহাসবিদ অধ্রাপক মুনতাসির মামুন বক্তব্য রাখেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ