আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে যুক্তরাষ্ট্র ভয়ভীতি ও ত্রাসমুক্ত দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপরি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আর্ল রবার্ট মিলার বলেন, মনে করি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া উচিৎ এবং নির্বাচনে বিরোধী দলে যেসব প্রার্থী আছে তাদের সমানভাবে প্রচারণা চালানোর সুযোগ দেয়া উচিৎ।
বাংলাদেশে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে সহিংসতার একটি রিপোর্ট দেয়া হয়েছে এবং সে বিষয়ে অবগত রয়েছি। সবাই যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেটা চাই।
মিলারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপরি প্রতিনিধি দলের সঙ্গে মিলারের সাক্ষাত হয়েছে। সাক্ষাতে বিএনপির সকল অবস্থান তুলে ধরা হয়েছে।