জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতই আসল: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন- তা দেখার বিষয় নয়- এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচার-প্রচারণাকালে এ কথা বলেন তিনি।

দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন-কোথাও নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নেই—এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।

প্রচারকালে তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে বলে ভোটারদের মনে করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আবারও যদি নির্বাচিত হই- তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন ভোটারদের।

প্রসঙ্গত, নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ