সরকার পুলিশ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার সকালে সুপ্রিম কোর্টে মানবাধিকার দিবস ও বিজয়ের ৪৭ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সরকার প্রহসনের নির্বাচন করতে চাইছে— উল্লেখ করে ড. কামাল বলেন, সকল দল আচরণবিধি মেনে চলছে কি-না তা নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দেখতে হবে। দেশে এখন এমন কোনো পরিস্থিতিতি নেই যে, পুলিশ দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে হবে।
তিনি আরো বলেন, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আরো ৫ বছর ক্ষমতায় থাকতে চায় বলে সরকার নিজেই বলছে। সেখানে আর নির্বাচনের প্রয়োজন নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: