জাতীয়

বিএনপি- জামাতের অর্থ নিন, নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভোট বানচাল ও কারচুপির চক্রান্ত করেছে বিএনপি— ভুয়া ব্যালট ছাপিয়ে তারা কোথায় কোন ষড়যন্ত্র করছে তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির সুধাসদনে ভিডিও কনফারেন্সে নির্বাচনী জনসভায় নড়াইলের নেতাকর্মীদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপির চক্রান্ত থেকে জনগণের ভোটের অধিকার রক্ষা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

অতীতে বিএনপির দুর্নীতি মানি লন্ডারিং, অত্যাচার এবং নির্যাতনে দেশে চরম অবস্থার সৃষ্টি হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী।

আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন ব্যাপক আর্থিক দুর্নীতির কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রতিটি আসনের বিপরীতে তিন-চার জন করে প্রার্থী মনোনয়ন দিয়ে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে।

একদিকে বিএনপি কোনো প্রচার-প্রচারণায় নেই, অন্যদিকে নেতারা নির্বাচন কমিশনে প্রতিদিন নালিশ করে–তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

অর্থ আত্মসাৎ মনোনয়ন বাণিজ্য এবং এতিমের টাকা চুরির মাধ্যমে অর্জিত টাকা তারা এখন নির্বাচনে ব্যয় করছে এবং এটাই তাদের চরিত্র বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

জনগণের কাছে নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি- জামাতের কাছ থেকে অর্থ নিন আর নৌকা মার্কায় ভোট দিন এটাই এখনকার স্লোগান।

আওয়ামী লীগ সভাপতি গত দুই টার্মে তার সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রসঙ্গ তুলে বলেন, দেশব্যাপী ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান হয়েছে।

উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার স্বার্থে ৩০ ডিসেম্বরের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ