জাতীয়

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুত: পুলিশ প্রধান

পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুত আর অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো এ দাবি করেছেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, নির্বাচনে আমাদের সর্বোচ্চতম প্রস্তুতি রয়েছে— সমন্বয় ও প্রস্তুতি সর্বকালের মধ্যে সবচেয়ে চমৎকার।

বৃহস্পতিবারর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকের পর জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের এসব কথা বলেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের শুরু থেকে পুলিশের বিরুদ্ধে নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ করে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্ট।

পুলিশ মহাপরিদর্শক জাবেদ বলেন, নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

বিএনপির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও যে অভিযোগ, এরকম কিছু আমাদের কাছে নেই।

পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না বলে ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, এমন অভিযোগ অবাস্তব শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে।

আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, এসবির প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ বাহিনীর এক লাখের বেশি সদস্য। এছাড়া গ্রাম পুলিশ, আনসার, র্যা ব, বিজিবিও মোতায়েন হয়েছে। সেনাসদস্যরা নির্বাচনী দায়িত্ব শুরু করবে ২৪ ডিসেম্বর থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ