জাতীয়

রংপুরে নির্বাচনী সভা

দেশের মানুষ ঘরহারা থাকবে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

উত্তরবঙ্গের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকার— ২০২১ সালে কোনো ঘর বিদ্যুৎহীন থাকবে না, নৌকার পালে হাওয়া লেগেছে বিজয় নিশ্চিত জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সারাদেশের উন্নয়ন করেছে, দেশের মানুষের উপাজর্ন বেড়েছে, দেশে একটি মানুষও দরিদ্র থাকবে না, কেউ ঘরহারা থাকবে না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি তার দলকে পুনরায় নির্বাচিত করার জন্য দেশবাসীর কাছে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

রোববার দুপুরে দিনব্যাপী সফরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রংপুর পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ভোট দিন উন্নত জীবন দেবো।

পুরো রংপুর এলাকা দুর্ভিক্ষ পীড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, আজকে সেই দুর্দিন চলে গেছে। আজকে সুদিন এসে গেছে। এখন আর মঙ্গা ও দুর্ভিক্ষ নাই। প্রত্যেকটি মানুষের খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান- সবকিছুর ব্যবস্থাই আওয়ামী লীগ সরকার করে দিয়েছে।

তিনি এ সময় যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং কর্মসংস্থান ব্যাংক থেকে মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জে বিনা জামানতে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদানের কথাও উল্লেখ করেন।

এর আগে সকালে তারাগঞ্জে নির্বাচনী প্রচার কার্যক্রমের তৃতীয় পর্যায়ে আওয়ামী লীগের জনসভায় নৌকায় ভোট চেয়ে দেশ সেবায় আবার সুযোগ চান তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে স্বাধীনতা এসেছে বলে মন্তব্য করে দলের সভানেত্রী বলেন, রংপুরে মঙ্গা দূর হয়েছে, উন্নয়নের প্রতীক এখন নৌকা।

তারাগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন, নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, নৌকায় ভোট চেয়ে ফের দেশসেবার সুযোগ চান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, জনগণ বার বার নৌকায় ভোট দিয়েছে বলেই তার সরকারের পক্ষে এসব উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে।

সফরকালে তিনি জেলার দু’টি জনসভায় ভাষণ দেন।

প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর হয়ে সকাল ১১টার দিকে রংপুরে পৌঁছান।

তিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেন।

এরপর দুপুরে তিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেন।

জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ও জেলার বিভিন্ন নির্বাচনি এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনি প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আগামীকাল সকাল ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশ নেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

আওয়ামী লীগ সভাপতি ১২ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়া থেকে তার নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ