জাতীয়

বাংলা মাটি প্রতিবেশী দেশে জঙ্গি হামলার ঘাঁটি হতে দেবো না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আবারো সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের মাটিকে তিনি প্রতিবেশী দেশে জঙ্গি হামলার ঘাঁটি হতে দেবেন না।

শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করাই তার সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশের আগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রতি দেন প্রধানমন্ত্রী।

ভারতের টাইমস নাউকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

তিস্তার পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট নিয়েও নিজের অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী।

ভারতীয় সম্প্রচারমাধ্যম টাইমস নাউ-এর জাতীয় বিষয়াবলী সংক্রান্ত সম্পাদক সঞ্জয় চৌধুরীকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী এ সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে বাংলাদেশে কোনও ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান টাইমস নাউ-এর সম্পাদক।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য কোনও প্রতিবেশী দেশে সন্ত্রাসী হামলা হোক সরকার তা চায় না। অন্য কোথাও হামলায় মদদ দিলে নিজের মাটিও আক্রান্ত হতে পারে।

দেশে কোনো সন্ত্রাসী ঘাঁটি আছে কি না কিংবা অন্য কোন তৎপরতা চলছে কি না সরকার তা সবসময় তদারকি করছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

শান্তি আর উন্নয়নকে আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আর অর্থনৈতিক উন্নয়নকেই তার সরকার সবচেয়ে গুরুত্ব দেয়।

সাক্ষাৎকারে আঞ্চলিক সহযোগিতা, তিস্তার পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শেখ হাসিনা। ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও তিস্তা সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, এটি একান্তই তাদের দ্বিপাক্ষিক ব্যাপার।

সার্কের সাফল্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সাফল্য তখনই আসবে যখন একটি দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ