পরিকল্পনা অনুযায়ী কাজ করার কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
দারিদ্র্যের হার ২১ ভাগে নামিয়ে আনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হতদরিদ্র মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনাই তার লক্ষ্য।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: