সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ বা মন্তব্য থেকে বিরত থাকাতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী কোন দলের বা পক্ষের নয়। এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে বিতর্কিত করেছে । এখন আবার সেনাবাহিনীকে নিয়ে অপচেষ্টা চালাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: