জাতীয়

ভোটারা নিরাপদে ভোট দিতে পারেন, বিষয়টি নিশ্চিত করা হবে

 আছাদুজ্জমান মিয়া
আছাদুজ্জমান মিয়া

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীসহ নির্বাচনী কাজে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর চমৎকার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া।

বড়দিন উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর হলি স্প্রিট চার্চ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগরীতে নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনের কাজে সকলের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চমৎকার সম্পর্ক রয়েছে জানিয়ে কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতো নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে তারা কাজ করবেন।

প্রতিটি ভোটার যেন নিরাপদে ও নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ