জাতীয়

ড. কামালের সঙ্গে দেখা করলেন পুলিশ কর্মকর্তারা

ড. কামালের সঙ্গে দেখা করলেন পুলিশ কর্মকর্তারা
ড. কামালের সঙ্গে দেখা করলেন পুলিশ কর্মকর্তারা

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রায় ঘণ্টাখানেক ড. কামাল হোসেনের চেম্বারে অবস্থান করেন তারা।

সাক্ষাৎ শেষে পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

নিরাপত্তা বিষয়ে এবং নির্বাচনের সময় পুলিশ আরও দায়িত্বশীল আচরণ করবে বলে আশ্বাস দিতেই তারা কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি আরো বলেন, তার নিরাপত্তার কোনও কিছু প্রয়োজন হলে তিনি টেলিফোনে জানাবেন।’

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে, কামাল হোসেনের সঙ্গে ডিএমপি কমিশনারেরও সাক্ষাতেরও কথা ছিল তবে তিনি শেষ পর্যন্ত দেখা করতে যাননি।

যারা ছিলেন: মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন, রমনা জোনের ডিসি কামরুজ্জামান, মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান ও মতিঝিলের ট্রাফিক পুলিশ কর্মকর্তারা ড. কামালের সঙ্গে দেখা করেন।

শিবলী নোমান বলেন, যেহেতু ড. কামাল হোসেনের অফিস আমাদের এলাকায়, তাই তার সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তার নিরাপত্তার বিষয়ে কোনও সহযোগিতা লাগবে কিনা, আমরা তার কাছে তা জানতে চেয়েছিলাম। তার নিরাপত্তা নিয়েই মূলত কথা হয়েছে।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের জানান, পুলিশের ৮-১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ