মধ্যপ্রাচ্যের অর্থায়নে পাকিস্তানি রাজনীতিকদের একাংশ নির্বাচনে সহিংসতা সৃষ্টি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে –এ দাবি করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) প্রধান বেনজীর আহমেদ।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, এজন্য বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে তবে ওই দলের নাম জানাননি।
একে সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্র আখ্যা দিয়ে বেনজির জানান, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীই তাদেরকে এ সংক্রান্ত তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাজব অনুসন্ধান শুরু করেছে।
বেনজীর বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে পাকিস্তানের কিছু সংখ্যক রাজনীতিকের যোগাযোগের ব্যাপারে সে দেশের নিরাপত্তা বাহিনীর দেয়া পর্যাপ্ত তথ্য আমাদের হাতে রয়েছে, সুনিদিষ্ট তথ্য পাওয়া গেছে এবং অনুসন্ধান চলছে।
জি নিউজকে তিনি আরো বলেন, হাওলা ও হুন্ডির মাধ্যমে এই অর্থ আনা হয়েছিল। ভোটারদের প্রভাবিত করা এবং সহিংসতার মধ্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই টাকা দিয়েছে। যেদিন আমরা ওইসব প্রতিষ্ঠানে (হাওলা-হুন্ডি) অভিযান চালাই, সেই ২৫ ডিসেম্বরেই শরীয়তপুরে সহিংসতার ঘটনা ঘটে।
সাম্প্রতিক কালোটাকা লেনদেনের নথিভুক্তি আলামত পেয়েছেন দাবি করে র্যাাব প্রধান বলেন, এটা একটি সংঘবদ্ধ চক্র। তারা টাকার উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন।