জাতীয়

ভোটাররা কোনো বাধায় না পড়েন সেজন্য ব্যবস্থা নেয়া আছে: ডিএমপি

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ সারাদেশে ভোটকেন্দ্রের নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। নিরাপত্তায় চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে।

সব জায়গায়, অতিরিক্ত নিরাপত্তায় পুলিশ, র্যা ব ও বিজিবি। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছে সেনাবাহিনী।

যে কোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর রাস্তাঘাটগুলো এখনো পোস্টার-ব্যানারে সয়লাব থাকলেও শেষ হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে ঢাকার রাস্তাঘাটগুলোতে। পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি, সেনাবাহিনী তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেটকার থেকে শুরু করে সকল ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালায়।

ভোটকেন্দ্রসহ আসা-যাওয়ার পথেও যাতে ভোটাররা কোনো বাধা বিঘ্নের না পড়েন সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ভোটের দিন ভোটার অথবা কোনো প্রার্থী কারো দ্বারা আক্রান্ত হলে তা পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ