একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ সারাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সব জায়গায়, অতিরিক্ত নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, র্যা ব ও বিজিবি। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে আছে সেনাবাহিনী।
ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান আবদুল আজিজ।
আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর রাস্তাঘাটগুলো এখন অনেকটাই ফাঁকা। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। ঢাকার রাস্তাঘাটগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরীকে।
ভোটাররা যাতে কোনো বাধা বিঘ্নের মুখোমুখি না হন সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
যেকোনো রাজনৈতিক দলের নেতা বা প্রার্থী নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি, সেনাবাহিনী তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেটকার থেকে শুরু করে সকল ব্যক্তিগত গাড়ির মালামাল তল্লাশি করছে।
নির্বাচনের পরিবেশ যে কোনো সময়ের তুলনায় সুষ্ঠু রয়েছে উল্লেখ করে ভোটারদের নিশ্চিন্তে ভোট দেয়ার আহবান জানিয়েছেন সেনাপ্রধান আবদুল আজিজ।