সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ বলে জানিয়েছেন পুলিশ প্রধান- আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিয়ে এ কথা বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করেত রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে করে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
ভোটের দিন সকাল থেকেই শান্তি পূর্ণ ভাবে ভোট কেন্দ্র জাচ্ছেন ভোটাররা। পছন্দের প্রাথীকে দিচ্ছেন তাদের মূল্যবান ভোট। ভোট গ্রহণে সাহায্য করছেন পোলিং এজেন্ড ও প্রিজাইডিং অফিসার। নির্বাচনকে ঘিরে রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার। পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর করা নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করছেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: