জাতীয়

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালো ভারত-চীন

শেখ হাসিনা
শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওপ্রধানমন্ত্রী লি কেকিয়াং।

শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডা. লোপে শেরিং শুভেচ্ছা জানান।

অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধব।

শুভেচ্ছায় মোদি আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে এবং হাসিনা সরকার যে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার করছে তা আরও জোরদার হবে।

এছাড়া নিজের ফেরিফায়েড পেজে টুইট করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোদি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এদিকে, সকালে ঢাকায় চীনের রাস্ট্রদূত ঝ্যং ঝু গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এসময় রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ রুপকল্প সাফল্যের সাথে বাস্তবায়িত হবে এবং ওই সময়ের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। চীন ও বাংলাদেশের মধ্যে কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপি-ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধব।

সোমবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে এ অভিনন্দন জানান তিনি।

এছাড়াও আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় দলের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডা. লোপে শেরিং।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ।

এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। ওয়ার্কার্স পার্টি তিনটি আসন পেয়েছে। জাসদ পেয়েছে ২টি আসন। বিকল্পধারা দুটি আসন পেয়েছে। গণফোরাম পেয়েছে দুটি আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তিনটি আসন। এমনকি মহাজোটের শরিকদের জয় লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ