জাতীয়

ডিসেম্বর মাসে আ’লীগ আরো একটি বিজয় অর্জন করল : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের একাদশ সংসদ নির্বাচনের বিজয়কে দেশবাসীর জন্য মহান বিজয়ের মাস ডিসেম্বরের আরো একটি বিজয় বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, গতকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের এই বিজয় মহান বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য আর একটি বিজয়।

গতকাল (রোববার) সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুলভাবে বিজয় অর্জন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ আজ রাজধানীর গণভবনে ফুলেল অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এ বিজয় তাঁর ব্যক্তিগত কোন লাভের জন্য নয়, বরং এই বিজয় দেশ ও জনগণের প্রতি আরো বড় ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়।

তিনি বলেন, ‘আমি মনে করি পুনঃনির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হলো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।’

প্রধানমন্ত্রী দেশবাসীকে ২০১৯ সালের নববর্ষের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতৃত্ব ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, তিন বাহিনীর প্রধানগণ, মহা-পুলিশ পরিদর্শক, জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, ডিজি র্যা ব এবং বিজিবি।

বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এসময় উপস্থিত ছিলেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ