জাতীয়

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন সোনিয়া গান্ধী

শেখ হাসিনা-সোনিয়া গান্ধী
শেখ হাসিনা-সোনিয়া গান্ধী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

বুধবার সকালে টেলিফোন করে তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে একথা জানা গেছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানান।

এদিকে, বাংলাদেশের নির্বাচনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে গোটা বিশ্ব।

তাদের মতে, এবারের ভোটে এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্কার ইতিবাচক প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ সকলের কাছে প্রশংসিত হয়েছে ৩০ ডিসেম্বরের নির্বাচন। তবে নির্বাচনী অনিয়ম ও সহিংসতার অভিযোগ তদন্ত করে দেখার আহবান জানিয়েছে তারা।

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের এই নির্বাচন ও এর ফলাফল নিয়ে মত প্রকাশ করেছে গোটা বিশ্ব। নির্বাচনের প্রশংসা করার পাশাপাশি এর অনিয়ম ও সহিংসতার বিষয়ে বিশ্বাসযোগ্য সমাধান চেয়েছে তারা।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগে আগ্রহী--এ কথা জানিয়ে মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টকে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র রবার্ট পালাদিনো।

তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার এবং গণতন্ত্রের কদরকে আরো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সরকারি এবং বিরোধী দলের সঙ্গে কাজ করবে।

পাশাপাশি নির্বাচনের আগে ও পরে সহিংসতা এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রবার্ট পালাদিনো।

সহিংসতা পরিহার করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে সব দল নিয়ে কমিশন গঠনমূলক কাজ করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

ব্রিটেনের কমনওয়েলথ মন্ত্রী মার্ক ফিল্ড মঙ্গলবার এক বার্তায় সব নির্বাচনে অংশ নেয়া সব বিরোধীদলকে সাধুবাদ জানান। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় বাধা, কিছু মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখাসহ অন্যান্য অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ সমাধান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার--এ কথা উল্লেখ করে মার্ক ফিল্ড বলেন, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের জনগণের যে আকাঙ্খা, তা পূরণে যুক্তরাজ্যের জোর সমর্থন অব্যাহত থাকবে।

এদিকে, বাংলাদশের পাশে থাকার কথা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন আশা প্রকাশ করে যে, দেশটি গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাবে; পাশাপাশি মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

এছাড়াও নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, সৌদি বাদশাহ ও যুবরাজ, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ বিশ্ব নেতারা।

নির্বাচনে নিরঙ্কুশ জয়ী পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। ওয়ার্কার্স পার্টি তিনটি আসন পেয়েছে। জাসদ পেয়েছে ২টি আসন। বিকল্পধারা দুটি আসন পেয়েছে। গণফোরাম পেয়েছে দুটি আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তিনটি আসন। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ