জাতীয়

১০ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এবার ঐক্যমতের সরকার গঠন হতে পারে— এমন ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভা শপথ নেবে। কারা এবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন তা কেবল প্রধানমন্ত্রীই বলতে পারেন। তবে বাড়তে পারে মন্ত্রিসভার আকার।

তিনি আরো বলেছেন, বিরোধীদলে কারা থাকবেন তাও শিগগিরই চূড়ান্ত হবে।

তবে ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার পক্ষেই মত দিয়েছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ জয় ব্যাপক উন্নয়নের কারণেই হয়েছে—উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের কারণেই নোয়াখালী-৫ আসনে বিএনপির দুর্গ ভেঙে গেছে।

বিরোধীদলে কারা থাকবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে, আগের মেয়াদের মতোই জাতীয় পার্টি জোট ও বিরোধীদল দুটোই রক্ষা করতে পারে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সেসব সিদ্ধান্তও দুএকদিনের মধ্যেই আসবে।

আর ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সাতজন শপথ না নেয়ার যে আভাস দিয়েছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের উচিত সংসদে গিয়ে জোরালো ভূমিকা রাখা।

তিনি আরো বলেন, টানা তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়ার সরকারের সামনে বড় চ্যালেঞ্জ জনগণকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ