জাতীয়

সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশকে এগিয়ে নিতে- সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে সামরিক-বেসামরিক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো শেষে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ আবারও বিজয়ী করে যে দায়িত্বটা দিয়েছে তা পালন করতে সবার সহযোগিতা কামনা করি, যেন দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারি। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। এখানে কোনও যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবাজের স্থান হবে না।

শেখ হাসিনা বলেন, সবার সমর্থন পেয়েছিলাম বলেই জয়লাভ করেছি। আর এ জয় পেয়েছি বলেই দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কাজগুলো করেছি, তার অনেকগুলো এখনও অসমাপ্ত রয়ে গেছে। সেগুলো সম্পন্ন করা- দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করাই হবে আওয়ামী লীগের কাজ।

তিনি বলেন, মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন– বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলবো। সরকারের গৃহীত সব পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন হলে আমরা সে পথে অনেকদূর এগিয়ে যাবো।

দেশবাসী এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সর্বান্তকরণ সমর্থনের ফলেই আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ