জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন ভোটাররা: সেনাপ্রধান

জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান
জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান

নির্বাচন নিয়ে সন্তুষ্ট সেনাবাহিনী— ভোটাররা এ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পেরেছেন –এ মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাচলে জলসিড়ি আবাসন প্রকল্প এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এ নির্বাচনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তাতে এই বাহিনীর ওপর মানুষের আস্থা আরো বাড়বে বলেও মনে করেন সেনাপ্রধান।

রাজধানীর অদূরে পূর্বাচলে সেনা কর্মকর্তা-কর্মচারিদের জন্য আবাসন প্রকল্পের উন্নয়ন কাজ বেশ দ্রুতগতিতেই এগিয়ে চলছে। এখন পর্যন্ত আবাসনের জন্য কোন ভবন সেখানে নির্মিত হয়নি। তবে বৃহস্পতিবার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শুরু হয়।

নির্মাণ কাজের উদ্বোধন শেষে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। তিনি নির্বাচনী পরিবেশ এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সেনাবাহিনী কোন দলের পক্ষে কাজ করেনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাতেই ছিল তাদের মনোযোগ।

পরে সেনাপ্রধান নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন।

এতে তিনি জানান, জলসিড়ি আবাসন প্রকল্প যাদের জমি নেয়া হয়েছে— তাদের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে সেনাবাহিনী।

যে তিনটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে, তা হলো আদমজী পাবলিক স্কুল ও কলেজ, জলসিড়ি পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ