একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
বৈঠকের ১২ ঘণ্টা আগে নির্বাচন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই বিবৃতিতে নির্বাচনে ভোটারদের উপস্থিতি এবং সব দলের অংশ গ্রহণের প্রশংসা করার পাশাপাশি অনিয়মের অভিযোগগুলো নিয়ে তদন্ত করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।
সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার কথা বলা হয়েছে বিবৃতিটিতে।
জানা যায়, মিলার বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতিটি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের কাছে দিয়েছেন।
এদিকে, পররাষ্ট্র সচিবের সঙ্গে পৃথক বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপো।
দেড় ঘণ্টার ওই বৈঠকে সেপো নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান পূণর্ব্যক্ত করা ছাড়াও আন্যান্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।