আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক অভিনন্দন বার্তার কারণে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তের প্রশ্নে চাপমুক্ত থাকতে পারছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভেচ্ছার আড়ালে লুকিয়ে থাকা আন্তর্জাতিক সমর্থন প্রধানমন্ত্রীকে নির্ভার রেখেছে বলে প্রতিবেদন দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ব্যবধানে পুননির্বাচিত হয়ে অভিনন্দন জোয়ারে ভাসছেন শেখ হাসিনা।
নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তের ব্যাপারে খুব একটা ভাবছেন না তিনি।
একজন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষককে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকের শাসনে অর্জিত উন্নয়ন ও সমৃদ্ধি, প্রভাবশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মধ্য দিয়ে এই সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা।