জাতীয়

আশরাফের জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি

চরম দুর্দিনে আ’লীগের হাল ধরেছিলেন আশরাফ

আশরাফের জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি
আশরাফের জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় সম্মানে অভিষিক্ত হয়ে জাতীয় সংসদ চত্বর থেকে শেষ বিদায় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার সকাল সাড়ে ১০টায় সংসদ কমপ্লেক্সের তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দেয়া হয় গার্ড অব অনার। তার রাজনৈতিক সহকর্মীরা বলেন, চরম দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরেছিলেন সৈয়দ আশরাফ। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই আসতে থাকেন সর্বস্তরের মানুষ। জাতীয় ও দলীয় পতাকায় মোড়া কফিনে পৌনে ১০টার দিকে শেষবারের মতো জাতীয় সংসদে আসেন সৈয়দ আশরাফুল ইসলাম।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ পাঠ করেন বরেণ্য এ রাজনীতিকের সংক্ষিপ্ত জীবনী।

পরে পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার ছোট ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

সাড়ে ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জানাজার পর গার্ড অব অনার দেয়া হয় এ বীর মুক্তিযোদ্ধাকে। সশস্ত্র সালাম জানায় পুলিশের একটি চৌকষ দল। বিউগলে বেজে উঠে করুণ সুর।

রাষ্ট্রপতি -বিশিষ্ট রাজনীতিক এবং জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাঁর মন্ত্রিসভার সহকর্মীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংসদ কমপ্লেক্সে পৌঁছার পরপরই রাষ্ট্রপতি মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রপতি জানাজা শেষে মোনাজাত করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, শুভাকাক্সক্ষী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারা সৈয়দ আশরাফের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ