জাতীয়

কমিশনের আইনি এখতিয়ার রয়েছে পুনর্নির্বাচনের: সুজন

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

নির্বাচনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

সংগঠনের প্রতিনিধিরা বলেন, পুনর্নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের আইনি এখতিয়ার রয়েছে।

এই নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল না উল্লেখ করে নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এত বড় ব্যবধানের জয়-পরাজয়ে অন্যান্য কারণের পাশাপাশি নির্বাচন কমিশনও দায় এড়াতে পারে না বলেও অভিমত তাদের।

সুজন আয়োজিত ‘একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন'-শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন-শীর্ষক সংবাদ সম্মেলনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, দায়-দেনা ও ঋণসহ মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

রোববার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন জোটের এখন কি করণীয় তাও তুলে ধরা হয়।

এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে অনিয়মের যে কথা উঠেছে তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে। আর পুনর্নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে বলেও জানান তিনি।

এত বড় ব্যবধানের জয়-পরজয়ের কিছু কারণও তুলে সুজন সম্পাদক বলেন, বিভিন্ন কারণের পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশন এ ব্যাপারে দায় এড়াতে পারে না।

নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল না উল্লেখ করে এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তোলেন সুজনের নির্বাহী সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ